প্রিন্ট এর তারিখঃ Jul 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 26, 2026 ইং
লোহাগাড়া প্রেস ক্লাবের পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

আব্দুল ওয়াহাব লোহাগাড়া(চট্টগ্রাম)প্রতিনিধি: চট্টগ্রাম
লোহাগাড়া প্রেস ক্লাবের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার বটতলী লোহাগাড়া মা-মনি হাসপাতালের সভাকক্ষে এক সাধারণ সভায় এ কমিটি গঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক পূর্বদেশ পত্রিকার উপজেলা সংবাদদাতা এম.সাইফুল্লাহ চৌধুরী।
সভায় লোহাগাড়া প্রেস ক্লাবের মেয়াদ উর্ত্তীণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাধারণ সভা আহ্বান করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মিত কমিটি গঠন করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় দৈনিক পূর্বকোণ পত্রিকার উপজেলা সংবাদদাতা সিনিয়র সাংবাদিক এম.এম. আহমদ মনিরকে আহবায়ক দৈনিক দেশ রূপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি পুষ্পেন চৌধুরীকে সদস্যসচিব করে ৫ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
এ আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক সুপ্রভাত পত্রিকার উপজেলা সংবাদদাতা মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, দৈনিক ভোরের ডাক পত্রিকার অধ্যাপক আব্দুল খালেক, চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাত্তার সিকদার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট